শেকড়ের সন্ধানে, ইতিহাসের অন্দরে
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪৭ হিজরি
ইতিহাস একটি জাতির আত্মার ভাষ্য
"মানুষ কেবল বর্তমানের সন্তান নয়; সে তার অতীতেরও উত্তরাধিকারী।"
যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে হারিয়ে ফেলে আত্মপরিচয়ের দীপ্তি, চিন্তার স্বাতন্ত্র্য এবং ভবিষ্যৎ নির্মাণের প্রজ্ঞা। ইতিহাস একটি জাতির আত্মার ভাষ্য, সভ্যতার স্মৃতি, পতন ও পুনর্জাগরণের দলিল।
এই উপলব্ধিটিকে হৃদয়ে ধারণ করেই শুরু হতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪৭ হিজরি। ইতিহাসের অন্দরে প্রবেশের এক অনন্য জ্ঞানযাত্রা।
আয়োজনের উদ্দেশ্য
- তরুণ প্রজন্মের মাঝে ইসলামের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি
- নিজেদের শেকড়, ঐতিহ্য ও বৌদ্ধিক উত্তরাধিকারের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া
- ইতিহাসচর্চার মাধ্যমে মননশীল ও সচেতন প্রজন্ম গড়ে তোলা
কারা অংশগ্রহণ করবে?
- কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
- কওমি, আলিয়া ও জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী
- হাইস্কুল থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ বছর বয়সী যেকোনো ব্যক্তি
প্রতিযোগিতার ধাপসমূহ
রেজিস্ট্রেশন সময়কাল
অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া
প্রাথমিক বাছাইপর্ব
১০ মহরম (সম্ভাব্য তারিখ), অনলাইন পরীক্ষা
বিভাগীয় রাউন্ড
এসাইনমেন্টের মাধ্যমে জাতীয় পর্বের জন্য বাছাই
জাতীয় পর্ব ও উৎসব
লিখিত পরীক্ষা ও জমকালো পুরস্কার বিতরণী
পুরস্কারসমূহ
১ম পুরস্কার
30,000 ৳
২য় পুরস্কার
20,000 ৳
৩য় পুরস্কার
10,000 ৳
| বিজয়ীর অবস্থান | পুরস্কারের পরিমাণ |
|---|---|
| ৪র্থ পুরস্কার | 5,000 টাকা |
| ৫ম পুরস্কার | 3,000 টাকা |
| ৬ষ্ঠ – ১০ম | 2000 টাকা সমমূল্যের বই |
| ১১তম – ৫০তম | 1000 টাকা সমমূল্যের বই |
| ৫১তম – ১০০তম | 500 টাকা সমমূল্যের বই |
প্রাথমিক বাছাইপর্বের সিলেবাস
Lost Islamic History
ফিরাস আল খাতিব
বাংলার ইতিহাস (১২০০–১৮৫৭)
আব্দুল করিম
যুক্ত থাকুন
আয়োজন সংক্রান্ত সর্বশেষ খবরাখবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
ইতিহাস শুধু অতীতের স্মরণ নয়; এটি ভবিষ্যৎ নির্মাণের আলোকবর্তিকা।
শেকড়ের দিকে ফিরে তাকানো মানেই নিজেকে নতুন করে আবিষ্কার করা। আসুন, ইতিহাসের অন্দরে প্রবেশ করি।